ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাতে নিহত ৮

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার জাভা উপদ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৯।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবারের (১০ এপ্রিল) এই ভূমিকম্পে এখন পর্যন্ত আটজনের প্রাণহানি ঘটেছে। এত কয়েকটি শহরের বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, পূর্ব জাভা উপদ্বীপের বালিসহ সংলগ্ন শহর এবং উপশহরে এই কম্পন অনুভূত হয়। দেশটির এই অঞ্চলে ৪ কোটি ৭০ লাখ মানুষ বসবাস করে। ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত মহাসাগর এবং পূর্ব জাভার ৫৭ কিলোমিটারের মধ্যে।


দুর্যোগ দপ্তরের কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম `দেতিক ডটকম‘ জানিয়েছে, ভূমিকম্পে লুমাজাং শহরে পাথর (বোল্ডার) পড়ে একজন নিহত হয়েছে। এছাড়া আরও কয়েকটি শহরে ছয়জন নিহত হন।


ইন্দোনেশিয়ার ভূপ্রাকৃতিক সংস্থা বিএমকেজি ভূমিকম্পের পর আফটার শকসের রিপোর্ট জানালেও সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছে।


ভূমিকম্পে সংসদ ভবনসহ, একটি স্কুল, একটি হাসপাতাল এবং বেশ কয়েকটি শহরের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ ক্ষয়-ক্ষতি নিরূপণের চেষ্টা করছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারকৃত ভিডিয়োতে দেখা যায়, তীব্র কম্পনের ফলে মালাং শহরের শপিংমল থেকে মানুষজন দৌড়ে বেরিয়ে যাচ্ছে।


ইডো আফজাল নামে হোটেল ব্লিটারের একজন অভ্যর্থনাকর্মী রয়টার্সকে বলেন, আমি দুইবার কম্পন অনুভব করেছি, প্রথমবার দুই সেকেন্ড পর এটি থেমে যায়, কিন্তু আবার কেঁপে ওঠে যেটা পাঁচ সেকেন্ড স্থায়ী হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑